ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জে পিকআপের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

ads

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি পিকআপের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।শুক্রবার ভোরে ওই উপজেলার পৌর এলাকার পাড়কোলা বাসস্ট্যান্ডের কাছে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাড়কোলা গ্রামের আনিসের স্ত্রী সালেকা বেগম, চান্দু মিয়ার স্ত্রী কাজলী খাতুন। আহতরা হলেন- একই গ্রামের আনসার আলী ও মুক্তা খাতুন।


হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই হাসিবুল ইসলাম জানান, রংপুর থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি পিকআপ পাড়কোলা বাসস্ট্যান্ডের কাছে শাহজাদপুরগামী ব্যাটারিচালিত ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান ও পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। ওই সময় দুই নারী ঘটনাস্থলেই নিহত ও বাকি দুই যাত্রী আহত হন।  


তিনি আরো জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে  পুলিশ ও ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর পিকআপের চালপক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page